চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছেনোয়ারা শিক্ষা ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ছেনোয়ারা বৃত্তি পরীক্ষা পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার রেইনবো গ্রামার স্কুলে শুক্রবার (১৮ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
দুই সেশনে অনুষ্ঠিত এই পরীক্ষায় উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
প্রথম সেশনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ২৬০ জন ও বিকাল সেশনে ২টা থেকে ৫টা পর্যন্ত ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ২৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম, রাঙ্গুনিয়া মহিলা কলেজের প্রভাষক সঞ্জয় বড়ুয়া, সাউথ পোমরা মডেল স্কুলের অধ্যক্ষ মো. ফয়সাল, মধ্য নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি জামাল উদ্দিন, শিক্ষক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম, কেন্দ্র সচিব ও চিটাগাং আইডিয়াল হাই স্কুলের সহকারী শিক্ষক রবিউল হোসেন, বৃত্তির পরিচালক আল হাসান মঞ্জু, আক্তারুজ্জামান আজাদ, মো. ইমরান, মো. মিনার, মো. এরশাদ, কুসুম আক্তার প্রমুখ।
ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ায় ছেনোয়ারা বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করছেন জালাল উদ্দিন সহ অন্যান্যরা।

