নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় জাহাঙ্গীর আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বন্ধু মিলন একতা সংঘের আয়োজনে মরহুম জাহাঙ্গীর আলম স্মৃতি ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উপজেলার লালানগর ইউনিয়নের বন্দেরাজা পাড়া এলাকার হোছনাবাদ-লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধিতা করেন রক স্টার ক্লাব ও রানিং বয়েস ক্লাব। প্রথমে রক স্টার ক্লাব ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করেন। জবাবে রার্নিং স্টার ক্রিকেট দল ৬ উইকেট হারিয়ে নির্দিষ্ট ওভার শেষে সংগ্রহ করেন ৯৩ রান। এতে ৪ রানের জয় লাভ করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় রক স্টার ক্রিকেট দল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইদ্রিছ চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি সিরাজুল করিম বিপ্লব। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষক জুয়েল দাশ রনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মনছুর আবদুল্লাহ, কোদালা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সাইমুন আজম লিটন, ডা. মনির আহমেদ, চট্টগ্রাম কতোয়ালী শাখার সিনিয়র জিপিও সেকান্দর হোসেন, রবিউল হাসান, প্রবাসী মো. ইলিয়াছ, আবুল কালাম, নুরুন্নবী, শামশুল আলম, আয়োজক কমিটির আবদুল্লাহ আল-সুমন, আহমদ উল্লাহ, জাবের হোসেন প্রমুখ। শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রপি ও রানার্সআপ দলকে ট্রপি সহ দুইদলকে প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়া টুর্নামেন্টে বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়া নৈপুন্যের জন্য অংশ নেওয়া বিভিন্ন দলের খেলোয়াড়দের বিশেষ পুরস্কার দেওয়া হয়।