Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট’র ফ্রি ঔষধ সহ খতনা ক্যাম্প

রাঙ্গুনিয়ায় সৈয়দ ছালেকুর রহমান শাহ (রঃ) দাতব্য চিকিৎসালয়ে অনুষ্ঠিত খত্না ক্যাম্পে শিশুদের সাথে উপস্থিত অতিথিবৃন্দ।

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাটে সৈয়দ ছালেকুর রহমান শাহ (রঃ) দাতব্য চিকিৎসালয়ে বিনামূল্যে ঔষধ সহ খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প এর ব্যস্থাপনায় মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর রাঙ্গুনীয়া ১৪ ও ১৫ নং ইউনিয়ন শাখার উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ট্রাস্টের ৪৪তম এই ক্যাম্পে সুবিধাবঞ্চিত পরিবারের ছেলে সন্তানদের বিনামূল্যে ওষুধসহ খতনা করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ। উপস্থিত ছিলেন, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন, আবদুল হামিদ, মোহাম্মদ জামাল উদ্দিন, সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ হারুন চৌধুরী, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর রাঙ্গুনিয়া ১৪ ও ১৫ নং ইউনিয়ন শাখার সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক মীর জোবায়দুল ইসলাম রনি প্রমুখ। সভায় বক্তারা বলেন, মানুষের সেবা করা, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো একটি উত্তম ইবাদত। অন্যের ব্যথায় সমব্যথী হওয়া, পরের বিপদে সহযোগীতার হাত প্রসারিত করা একটি মহৎ গুণ। আল্লাহ্র প্রেরিত নবী-রাসূল এবং পীর-আউলিয়ারা যারা ইসলাম প্রচারে এ দেশে এসেছেন, তারা সবাই মানবতার সেবায় নিবেদিত ছিলেন। এই ধারাবাহিকতায় মানবসেবায় শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (কঃ) ট্রাস্ট বর্তমান সময়ে মানবসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত।