রাঙ্গুনিয়ার সাবেক মাতব্বর ও জুরির বিচারক মরহুম বদিউর জামান চৌধুরী ও জোবাইদা বেগম স্মরণে বৃত্তি পরীক্ষা উত্তর ঘাটচেক তা’লীমুল কোরআন মাদ্রাসায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
‘জোবাইদা জামান স্মৃতি বৃত্তি’ পরীক্ষার প্রধান পৃষ্টপোষক ছিলেন মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বদি আহমদ চৌধুরী। এদিন সকালে পরীক্ষা নিয়ে দুপুরে ফলাফল ঘোষণা করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়ের মোহাম্মদ সেলিম, শিক্ষক নুরুল হক, হাবিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক বদিউল খায়ের লিটন চৌধুরী, ব্যবসায়ী নেতা রাসেল চৌধুরী, সাংবাদিক জগলুল হুদা, আলতাফ হোসেন প্রমুখ।
শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।








