বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার শান্তিরহাট ওয়াসা গেইট এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা এলাকার কোরবান আলীর ছেলে মো. সাজ্জাদ (২৪), রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী এলাকার সাজ্জাদ আলীর ছেলে হাবিবুর রহমান (৬০) এবং রাউজানের নোয়াপাড়া এলাকার কালুমিয়ার ছেলে মো.আজাদ (৬০)।
ঘটনার প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা এ এম বাবুল জানায়, চট্টগ্রাম রাস্তারমাথা থেকে রাঙ্গুনিয়া গামী যাত্রীবাহী সিএনজি ট্যাক্সিটি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ট্যাক্সির যাত্রি সাজ্জাদ ও বৃদ্ধ হাবিবুর রহমান এবং টমটমে থাকা বৃদ্ধ আজাদ গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মো. নাছির উদ্দিন জানায়, আহতদের হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখম হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক মো. মোরশেদ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত সিএনজি ট্যাক্সি ও টমটমট গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এই দুই গাড়ির চালককে পাওয়া যায়নি।








