নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

রাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
রাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যুর পর ঘটনাস্থলে লেগে যায় দীর্ঘ যানজট। ছবি: রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় আপন দাশ (১৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার রোয়াজারহাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আপন রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের মৃদুল দাশের ছেলে। তারা পরিবার নিয়ে রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের দাশ পাড়া গ্রামে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত আপন দাশ রাঙ্গুনিয়া থানা সদর এলাকার একটি গ্রীল ওয়ার্কশপের দোকানে চাকুরী করতেন। এদিন বিকালে গ্রীল ওয়ার্কশপের একটি পার্টস আনতে বাইসাইকেল চালিয়ে রোয়াজারহাটে যাচ্ছিল আপন। এসময় পেছন দিক থেকে আসা একটি ইটবোঝাই বেপরোয়া গতির ট্রাক (চট্টমেট্রো ড- ১৭-০৭২৮) তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় ঘাতক ট্রাকটিকেও জব্দ করেছে পুলিশ।

নিহতের ছোট ভাই কাজল দাশ জানান, তাদের বাড়ি রাউজান হলেও গত ৬ মাস ধরে রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের দাশপাড়া গ্রামে ভাড়া বাসায় স্বপরিবারে থাকতেন। বাবা ভ্যান চালক এবং তারা তিন ভাই সকলেই কর্মজীবি।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী জানান, “লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here