রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে ১০০টি কীটনাশক মশারি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে দক্ষিণ নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ।
প্রধান অতিথি ছিলেন ব্রাক স্বাস্থ্য বিভাগের রাঙ্গুনিয়া উপজেলার এরিয়া ম্যানেজার মমতাজ উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর নুরুল আবছার জসিম।
ছাত্রলীগ নেতা আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভা যুবলীগ নেতা পারভেজ তুহিন, পৌরসভা ছাত্রলীগ নেতা হেলাল হোসেন, ইঞ্জিনিয়ার সালামত আলী, মো. শাহেদ প্রমুখ।








