নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় দক্ষিণ নিশ্চিন্তাপুর পরিবর্তন সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্ণামেন্ট

রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ নিশ্চিন্তাপুর পরিবর্তন সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় প্রতিদ্বন্ধিতা করেন দক্ষিণ নিশিন্তাপুর ওয়াইফাই ক্রিকেট একাদশ এবং দক্ষিণ নিশিন্তাপুর ঐক্য পরিষদ। দক্ষিণ নিশিন্তাপুর ঐক্য পরিষদ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ১০৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিং ও নেমে দক্ষিণ নিশ্চিন্তাপুর ওয়াইফাই ক্রিকেট একাদশ ৬ উইকেট জয় নিশ্চিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়।

খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোছনানবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দানু মিয়া।

প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার অলি আহমদ।

সংগঠনের উপদেষ্টা রবি-উর-রহমান সান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মামুনুল ইসলাম, কুতুবুর রহমান, মুহাম্মদ ইলিয়াছ আহমেদ, আব্দুস ছত্তার কোম্পানি, নাছির উদ্দীন মেম্বার, আব্দুল মালেক, শাহ্ আলম, ডা. দিদারুল আলম, পারভিন আক্তার, সোলাইমান টিটু, মাসুদ পারভেজ, ইমরান হোসেন মিজানুর রহমান আরিয়ান, এমরান হোসেন, মো. ইমাম উদ্দীন, মোজাম্মেল হক প্রমুখ।