দাওয়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার পোমরা কাবিনার ব্যবস্থাপনায় ওরসে গাউছে পাক (রহঃ) উপলে ইজতিমায়ে জিকর ও নাত মাহফিল পোমরার গোচরা বাজার প্রাঙ্গনে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের প্রধান মুহাম্মদ কামাল আত্তারী।
প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার রাহাতীয়া নঈমীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার সহ স্থানীয় বিভিন্ন ওলামায়ে আহলে সুন্নাত, ব্যবসায়ী নেতা ও প্রবাসীবৃন্দ।
ইহজতিমার সভাপতিত্ব করেন নঈসী এবং পোমরা কাবিনার প্রধান মুহাম্মদ ইকবাল আত্তারী এবং মুহাম্মদ শাহাজান আত্তারী।
এদিকে দাওয়াতে ইসলামীর এই মাহফিলকে ঘিরে ব্যতিক্রমী সাজে সজ্জিত ছিল সম্পূর্ণ এলাকা।
বাহারী আলোকসজ্জা সহ মাহফিল জুড়ে বিভিন্ন সজ্জিত কারুকাজ ছিল চোখে পড়ার মতো।
মাহফিলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার সুন্নী জনতা অংশ নিয়েছেন।

