Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় দুই ইটভাটাকে লাখ টাকা জরিমানা, গুড়িয়ে দেয়া হয়েছে চিমনি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ দুই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে ইটভাটায় নিম্নমানের চিমনি ব্যবহার ও কাঠ পুড়ানোর দায়ে এসব ইটভাটায় জরিমানা করা হয়। ইটভাটায় নিম্নমানের চিমনি ব্যবহার করার কারনে এক ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এবং নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম এই অভিযান চালান ।

অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ সরফভাটা এলাকায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে দুই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। ”