রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার পূর্ব সরফভাটা থেকে তাদের ধরা হয়। এসময় তাদের কাছে বিক্রির জন্য রাখা ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পূর্ব সরফভাটা লাল মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (৩২) এবং নুরুল আলমের ছেলে মো. মহিউদ্দিন (৩০)। এরমধ্যে মহিউদ্দিনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় অস্ত্র, ২টি মারামারি পৃথক মামলা এবং আলাউদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক ইসমাঈল হোসেন জুয়েল বলেন, “গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদক বিক্রিকালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এরা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে তাদের বিরুদ্ধে পৃথক আরও একটি মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”








