নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় দুর্ধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রাঙ্গুনিয়ায় দুর্ধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
ছবি প্রতীকী

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এসময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার মূল্যবান জিনিসপত্রসহ প্রায় সাড়ে ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

রোববার(১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড জুরুকুল এলাকায় এই ঘটনা ঘটে।

সোমবার(১৩ সেপ্টেম্বর) ওই বাড়ির গৃহকত্রী ফারজানা আক্তার রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে তদন্ত করে সত্যতা পেয়েছে বলে জানায়।

এই ব্যাপারে অভিযোগকারী ফারজানা আক্তার জানান, “ওইদিন রাতে আমরা ঘরে কেউ ছিলাম না। এই সুযোগে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে আমাদের ঘরের সবগুলো তালা এবং আলমিরা ভাংচুর করে নগদ ২ লাখ ১৫ হাজার টাকা, আনুমানিক ৩০ ভরি স্বর্ণালংকার যার বাজার মূল প্রায় ১৮ লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।”

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল করিম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরে কেউ না থাকার সুযোগে সিড়ির দরজা ভেঙ্গে দুর্বৃত্তরা প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে।

তবে এ ব্যাপারে গভীরভাবে তদন্ত চলছে বলে তিনি জানান।

আরো পড়তে পারেন:

চমেকের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

সীতাকুণ্ডে মাদার স্টিল শিপ ইয়ার্ডে দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

৩ ছাত্রী নিখোঁজ: ৪ শিক্ষক আটক, মাদ্রাসা বন্ধ

জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

এবার অনশনে বসেছে বাংলাবাজার ঘাটের সাম্পান মাঝিরা

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here