নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় দেয়াল-চাপায় শ্রমিকের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন ভবনের দেয়াল চাপা পড়ে শুভ গাশি নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার সৈয়দ বাড়ি এলাকায় পরিতোষ তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া  বলেন, কাজ করার সময় ভবনের দেয়ালের বেশকিছু অংশ ভেঙে শুভ গাশির ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে চমেক হাসপাতাল নিয়ে আসলে বিকেল ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।