নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় নুরুন্নাহার স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মা নুরুন্নাহার স্মরণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের সারাশীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নুরুন্নাহার স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে পদুয়া ইউনিয়নের ২১টি প্রাথমিক স্কুল, ১০টি মাদ্রাসা ও ২টি কিন্ডারগার্টেন স্কুলের সাড়ে ৫শত শিক্ষার্থী। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ২০ জন শিক্ষকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য খামারী এরশাদ মাহমুদ, মোরশেদ মাহমুদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কবির তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন, সম্পাদক শংকর দাশ, অর্থ সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ম সম্পাদক মনোয়ার কামাল, টিটু কুমার বড়–য়া, ইউপি সদস্য মো. শাহজাহান, বদিউজ্জামান বদি, পিপলস ইসলামী একাডেমীর পরিচালক মো. ইদ্রিছ, শিক্ষক রঞ্জন কুমার দে, আবদুল কুদ্দুছ, সঞ্চয়ন বড়–য়া, নুরুল ইসলাম, মনোয়ারা বেগম, জয়নাব বেগম প্রমুখ। এদিকে বৃত্তিপরীক্ষা উপলক্ষে সকাল থেকে পদুয়া রাজারহাট বাজারে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো অভিভাবকের সমাগম হয়েছে। পুরা কেন্দ্র জুড়ে ছিল পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের সাহায্যে ব্যাপক নিরাপত্তা।

প্রতিবছর এই বৃত্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এছাড়া এর ব্যাপ্তী উপজেলা কেন্দ্রিক ও পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।