নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় নুরুল আবছার চৌধুরী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মরহুম নুরুল আবছার চৌধুরী স্মৃতি শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা পোমরা হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় দ্বৈত ক্যাটাগরিতে রাউজানের পাহাড়তলী এসএস জুটি রাঙ্গুনিয়ার পোমরা রেইনবো গ্রামার স্কুল জুটিকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে একক ক্যাটাগরিতে পাহাড়তলী দলের শাহাবকে রেইনবো দলের জিহাদ ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এবং চট্টগ্রাম বিভাগীয় কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. দবীর উদ্দিন খান।

সভাপতিত্ব করেন প্রকৌশলী আজিজুর রহমান চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ।

স্বাগত বক্তব্য দেন পোমরা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা জোনাইদুল আলম চৌধুরী। ইয়াছিন আরফাত চৌধুরী মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ, কাউন্সিলর জালাল উদ্দিন, শিক্ষক মুসলিম উদ্দিন, আরমান চৌধুরী, এডভোকেট হাসান মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম তালুকদার, সাংবাদিক জগলুল হুদা, মোজাম্মেল হক ফরিদ, কাজী মো. রাশেদ হাসান, মাহবুবুল আলম সাজ্জাদ, আমির হামজা, হেলাল রেজা, মাহজারুল ইসলাম রানা, রুবেল মাহমুদ, এমরানুর রহমান চৌধুরী, আশরাফুল হিমেল, ইব্রাহীম হোসাইন, মাসুদুর রহমান, ইউসুফ তালুকদার, মোরশেদুল আলম, হাফেজ কামরুল ইসলাম, এরশাদুল হক, মোজাহেদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি এবং প্রাইজমানি সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এছাড়া খেলায় অংশ নেওয়া দলের খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্যের ভিত্তিতে পুরস্কৃত করা হয়।