Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় পারুয়া সুপার লীগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুপার স্টার একাদশ

রাঙ্গুনিয়ার পারুয়া সুপার লীগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রপি তুলে দিচ্ছেন লোকমান হোসেন তালুকদারসহ অতিথিবৃন্দ।

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন সুপার লীগ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় অংশ নিয়েছে হোসাইন জেনারেশন ফুটবল দল ও সুপার স্টার ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে গিয়ে চ্যাম্পিয়ন হয় সুপার স্টার ফুটবল একাদশ।

খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ তালুকদার। উদ্বোধক ছিলেন পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার।

প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী জহুরুল ইসলাম, পারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বিজয় কুমার সেন, সংরক্ষিত নারী ইউপি সদস্য জয়শ্রী মল্লীক, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাঞ্চন চৌধুরী সানি, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক কাজী মামুনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. সিরাজ, উপজেলা যুবলীগের পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য মো. হারুন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, আব্দুর রহিম, মো. দিদার, মো. ফরহাদ, মো. খোরশেদ, মো. মিজান, সাজু বড়ুয়া, মো. সবুজ প্রমুখ।

শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রপি তুলে দেওয়া হয় এবং অতিথিবৃন্দদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। টুর্নামেন্টে ১০টি দল অংশ নিয়েছে এবং লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় মোট ৪৪টি খেলা অনুষ্ঠিত হয়।