Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে ৪০০ পিস ইয়াবা ও ১০০ লিটার মদসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের পৃথক অভিযানে ৪০০ পিস ইয়াবা বড়ি ও ১০০ লিটার মদসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁরা হলেন মো. বেলাল বিন সাত্তার , মো. পারভেজ, মো. ফারুক, মো. আব্দুল শুক্কুর, মো. সালাহ উদ্দিন ও মো. রবিউল হোসেন। তাদের সবার বাড়ি রাঙ্গুনিয়ায়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানার উপ-পরিদর্শক মো. ইসমাঈল হোসেন বলেন, “ গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ”