Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা -কদমতলী ইউনিয়নের বুইজ্জার দোকান এলাকায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রয়ারি) রাত সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ফয়সাল (৩০) তাঁর স্ত্রীকে নিয়ে সকালে রাঙামাটির কাপ্তাইয়ে বেড়াতে আসেন। তাঁদের সাথে আরো বন্ধু তাহমিদ ও জাসিবা ভ্রমনসঙ্গী ছিলেন।

শনিবার রাত সাড়ে ৭ টার দিকে কাপ্তাই থেকে সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে চট্টগ্রাম শহরে ফিরছিলেন তাঁরা। গাড়িটি চন্দ্রঘোনা -কদমতলী ইউনিয়নের বুইজ্জ্যার দোকান এলাকায় আসলে বিকল হয়ে যাওয়া দাঁড়ানো মালবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষনা করেন। আহত অন্য ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

দায়িত্বরত রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক সুমন কুমার দে বলেন , “ ফয়সাল নামে একজন মারা গেছেন । তাঁকে হাসপাতাল থেকে মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্ত্রী আহত হয়েছেন। কিন্তু তাঁর নাম জানা যায়নি। তাঁদের দুই বন্ধু আহত হয়েছেন। অন্যদিকে মরিয়মনগর ডিসি সড়কের লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দ্ইু এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তারা দু’জন হোছনাবাদ-লালানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হলেন আসমা লায়লা (১৬) ও পিংকি আক্তার (১৭)। বিদ্যালয়টির পরিচালনা পরিষদ সভাপতি সিরাজুল করিম বিপ্লব বলেন, তারা উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে রিকশা যোগে বাড়ি ফিরছিল। ফেরার পথে বেড়িবাঁধ এলাকায় এলে সড়ক দখল করে রাখা স্থানীয় একটি করাতকলের গাছের গুড়ির সাথে ধাক্কা খেয়ে তারা দুজন পড়ে গিয়ে গুরুতর আহত হয়। বর্তমানে তারা চট্টগ্রামের একটি বেরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।