নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত দিনমজুর

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে এম এ উলা মিয়া (৫১) নামে এক দিনমজুর। উপজেলার পারুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড বিওয়র ঢালা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর উল্টো হামলাকারীরাই তার বিরুদ্ধে পাল্টা মিথ্যা মামলা দিয়ে নানভাবে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। একদিকে হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা, তার উপর মামলা দিয়ে হয়রানি এবং প্রতিনিয়ত নানা হুমকি-ধমকিতে অতিষ্ট হয়ে উঠেছে অসহায় এই দিনমজুরের জীবন।
আহত উলা মিয়ার সাথে কথা বলে জানা যায়, তার পাশর্^বর্তী বাড়ির নুরুল ইসলাম ওরপে কালা বদুইয়া (৫০) এর সাথে তার বসত ভিটার জায়গা নিয়ে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই নিয়ে তার সাথে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ করে এবং তাকে মারধর করে। স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের মধ্যস্থতায় একাধিকবার মিমাংস বৈঠক হলেও কিছুদিন ঠিক থাকার পর আবারও নানা অজুহাতে তার ক্ষতিসাধন করার চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। সম্প্রতি তিনি ও তার সন্তান আবদুল হামিদ জঙ্গল পারুয়া জামে মসজিদ থেকে বাড়িতে যাওয়ার পথে রাতের আঁধারে প্রতিপক্ষের লোকজন লোহার রড, দা ও লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের এলোপাথারি মারধরে উলা মিয়ার দুই হাতের কব্জির উপর পর্যন্ত হাড়ভাঙা যখম হয় এবং দুই পায়ের হাটুর নিচে দা’য়ের কোপ লেগে গুরুতর যখম হয়। তাকে বাঁচাতে তার স্ত্রী-সন্তানরা এগিয়ে এলে তাদেরও মারধর করে হামলাকারীরা। এতে তার স্ত্রী খতিজা বেগম (৪৫) এবং ছেলে এম এ ছবুরও (২৫) আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরমধ্যে উলা মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় উলা মিয়া বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় ৪ জনকে বিবাধী করে মামলা দায়ের করে।
উলা মিয়া জানান, তার উপর হামলা করেও ক্ষান্ত হয়নি প্রতিপক্ষ কালা বদুইয়া। তার ছোট দুই সন্তানকেও মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে সে। তার কারণে তিনি ও তার পরিবারের জীবন অতিষ্ট হয়ে উঠেছে বলে তিনি জানান।
রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক মো. বিল্লাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে উলা মিয়া ও তার পরিবারের উপর অতর্কিত হামলার সত্যতা পাওয়া গেছে। হামলার ঘটনায় সাইফুল (২৫) নামে একজন আদালতে জামিনের জন্য গেলে তাকে কোর্ট থেকেই আটক করে কারাগারে প্রেরণ করে। এই ঘটনায় দ্রুত চার্জশীট প্রস্তুত করা হচ্ছে।
পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার জানান, উলা মিয়া একজন দিনমজুর অসহায় মানুষ। তার সাথে পাশ্ববর্তী একজন দীর্ঘদিন ধরে নানাভাবে ঝগড়া-বিবাধ করছে। আমরা একাধিকবার তাদের দুইপক্ষকে ডেকে সমাধান করে দিলে, তার কিছুদিন ভাল থাকলেও প্রতিপক্ষ নানাভাবে বারংবার উলা মিয়ার উপর হামলা চালায়। বিষয়টি দুঃখজনক।