নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ গুরুতর আহত চার

রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ গুরুতর আহত চার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় চার ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন উপজেলার লালানগর ইউনিয়নের মোহাম্মদ আলী সওদাগরের বাড়ির মো. জুনু (৩৫), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (২৭), ভাবি নুর আক্তার (৪৫) এবং শাহনাজ আক্তার ( ৩৩)।

এই বিষয়ে সোমবার (১২ জুলাই) আহত ফারজানা আক্তার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় পাঁচ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। বিবাদীরা হলেন একই বাড়ির আক্কল আলীর ছেলে দানু মিয়া (৬৫) এবং তার চার পুত্র রবিউল হোসেন (৩২), সৈয়দ হোসেন (২৯), ইমন হোসেন (২৭) ও ইকবাল হোসেন (২০)।

আহত ফারজানা ইসলাম সুমি বলেন, “আমার চাচা শ্বশুর দানু মিয়ার সাথে আমার স্বামীর দক্ষিণ রাজানগরে আমাদের খামার বাড়িতে একটি জায়গা নিয়ে গত এক বছর ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার আমরা কুরবানী গরু কেনার উদ্দেশ্য আমাদের খামার বাড়ি গিয়েছিলাম। এই সময়ে আমাদের জমিতে চাষের জন্য ট্রাক্টর নামানো হলে তারা ট্রাক্টর ড্রাইভারকে মারধর শুরু করে। আমার স্বামী তাকে বাঁচাতে গেলে তাকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। আমরা দৌড়ে গেলে আমাদেরও এলোপাথারীভাবে মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন।”

ঘটনার পরেও আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মামালার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গুনিয়া থানার এসআই মো. মামুন জানান, ” হামলার ঘটনার বিষয়ে মামলা হয়েছে। এই বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”