রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় এই প্রথম চালু হয়েছে “মেহেরীয়া মোটরস” নামে ইজিবাইক ও মিশুক গাড়ির বিক্রয় শোরুম। উপজেলার কাপ্তাই সড়ক সংলগ্ন গোডাউন এলাকায় এই অটোরিকশা বিক্রয় কেন্দ্রটি চালু করা হয়েছে। শোরুমটির আরও একটি শাখা সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে খোলা হয়েছে। এই দুটি শোরুম থেকে শুলভ মূল্যে নতুন আধুনিক ডিজাইনের ইজিবাইক ও মিশুক গাড়ি, এসব গাড়ির পার্টস পাইকারী ও খুচরা মূল্যে ক্রয় করা যাবে এবং স্বল্প মূল্যে এসব গাড়ি সার্ভিসিং করার ব্যবস্থাও রাখা হয়েছে প্রতিষ্ঠানটিতে।
রোববার (১৯ জুলাই) শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতাকেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আবদুর রউফ, সহ সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবিব, আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর রাজু, আব্দুস সবুর, মো. ইসমাঈল, মো. হারুন, মো. সফু প্রমুখ।
প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী শওকত উল ইসলাম ও মোহাম্মদ হাছান জানায়, চট্টগ্রাম শহরের মূল্যে এখান থেকে গাড়িগুলো ক্রয় করার যাবে। এককালীন পরিষোধ করে কিংবা এই গাড়ির ড্রাইভারদের কথা চিন্তা করে কিস্তিতে কেনার সুবিধাও রাখা হয়েছে। রাঙ্গুনিয়ায় এর আগে এই ধরণের প্রতিষ্ঠান ছিল না। তবে নতুন আঙ্গিকে চট্টগ্রাম নগরীর যাবতীয় সুযোগ-সুবিধা সম্বলিত এই প্রতিষ্ঠানটি চালু হওয়ায় এখন উদ্যোক্তা ও এই গাড়ির চালকরা চাইলেই এই ধরণের একটি গাড়ি ক্রয় করে স্বাবলম্বি হওয়ার সুযোগ পাবেন।








