নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় ফসলী জমির টপ সয়েল কাটার দায়ে একজনকে এক মাসের কারাদন্ড

রাঙ্গুনিয়ায় ফসলী জমির টপ সয়েল কেটে ইটভাটায় নেয়ার দায়ে একজনকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো . মাসুদুর রহমান এই আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইমরান হোসেন (২৭)। বাড়ি ইসলামপুর ইউনিয়নের মঘাছড়ি গ্রামে। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ খবর পেয়ে অভিযান চালিয়ে হোছনাবাদ ইউনিয়নে ফসলী জমির টপ সয়েল কেটে ইটভাটায় নেয়ার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে একজনকে এক মাসের কারাদন্ড দেয়া হয়। ”