রাঙ্গুনিয়ায় ফেসবুকের মাধ্যমে মেলায় জুয়ার আসরের অভিযোগ পেয়ে রাতে গিয়ে জুয়া খেলা বন্ধ করে সরঞ্জামাদি গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে ওরশ উপলক্ষে আয়োজিত মেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেন এবং সরঞ্জামাদি নষ্ট করে দেন। তবে অভিযান চালানোর আগে জড়িতরা সটকে পড়ে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এই অভিযান চালিয়েছেন।
আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ওরশের মেলায় জুয়া খেলা চলার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। তবে এই সময় কাউকে পাওয়া যায়নি। জুয়ার জন্য বসা সরঞ্জামাদি জব্দ করে নষ্ট করে দেয়া হয়েছে।”








