নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছে উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।

রোববার (১৩ জুন) বিকালে পৌরসভার মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইডেন ইংলিশ স্কুলের চেয়ারম্যান মো. খালেদ মাহমুদ।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাঈদ মাহমুদ রণির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদ, কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, জালাল উদ্দিন, তারেকুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ওসমান গণি চৌধুরী, আহসান হাবিব, আবু তাহের, আবদুল সবুর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সিনিয়র সহসভাপতি ডা. পঙ্কজ দে প্রমুখ।

কর্মসূচিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। উদ্বোধন শেষে এদিন ৪’শ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।