নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় বাজার করে বাড়ি ফেরা হলো না জামালের

রাঙ্গুনিয়ায় বাজার করে বাড়ি ফেরা হলো না জামালের

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

রাঙ্গুনিয়ায় সড়ক পার হওয়ার সময় সিএনজি-অটোরিক্সার ধাক্কায় মো. জামাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে

কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা বুইজ্যার দোকান এলাকায় এই ঘটনা ঘটে।

তিনি উপজেলার কোদালা ইউনিয়নের সেয়ানবাড়ী এলাকার মরহুম আব্দুল গণী’র ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রোয়াজারহাটের সাপ্তাহিক হাটে বাজার করতে গিয়েছিল জামাল। বাজার করে বাড়ি ফেরার পথে চন্দ্রঘোনা বুইজ্যার দোকানে নেমে সড়ক পার হচ্ছিলেন তিনি। এসময় চন্দ্রঘোনা লিচুবাগানগামী একটি দ্রুতগামী সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মাইনুল করিম বলেন, জামালের মাথায় গুরুতর যখম হয়েছিল। তার অবস্থা আশংকা হওয়ায় তাকে মেডিকেলে প্রেরণ করা হয়।

আজ শুক্রবার রাত ১০টার দিকে কোদালা নতুন মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে জানান তার চাচাতো ভাই মাস্টার বদিউল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here