নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাচাশাহ ফুটবল একাদশ

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ক্রীড়া সংগঠন ‘কর্ণফুলী ক্রীড়া পরিষদ’ এর আয়োজনে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় প্রতিদ্বন্ধীতা করে রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি ও পোমরা বাচাশাহ নগর ফুটবল একাদশ। খেলার নির্দিষ্ট সময়ে দুই দলই গোলশূণ্য ড্র করেন। পরে ট্রাইবেকারে ৫-৪ ব্যবধানে জয় লাভ করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় পোমরা বাচাশাহ নগর ফুটবল একাদশ। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্টপোষক আবদুল করিম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কবির চৌধুরী গিয়াসু। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া থানার ওসি সাইফুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যক্ষ কে এম মুছা। আবদুল্লা আল মামুন ও মাস্টার আব্বাস আলী চৌধুরী মুন্নার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আহম্মদ আলী নঈমী, জোনাইদুল আলম চৌধুরী, এডভোকেট সেকান্দর চৌধুরী, মাস্টার এম ইসকান্দর মিয়া তালুকদার, ডা. এস এম আবুল ফজল, আবুল মনছুর মেম্বার, আব্দুল মালেক, এস আই সুব্রত চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ, অর্থ সম্পাদক জগলুল হুদা, আহসান হাবীব, ফুটবলার মো. সেলিম প্রমুখ। সংবর্ধিত অতিথি ছিলেন ডা. সঞ্জিত বড়ুয়া, সৈয়দ নুরুল আমিন।