চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক পর্যায়ে বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয় এবং দলগত দেশাত্মবোধ ও শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিন বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
শিক্ষক মোহাম্মদ শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর শামসুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী, নিজাম উদ্দিন, শিবলু দাশ, শিক্ষক নেতা মোহাম্মদ ইউসুফ, মো. আক্কাস, আবদুল গফুর, সঞ্চয়ন বড়ুয়া, আলী হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্বে ছিলেন শিক্ষক রাতুল বৈদ্য, ঊর্মি বণিক।

