রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া এলাকায় বহিরাগত শরণাংকর ভিক্ষুর ইন্ধনে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর কটুক্তি, সাম্প্রদায়িক উষ্কানি, দেশবিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ফলাহারিয়া এলাকাবাসির উদ্যোগে ও স্থানীয় পাঠান আউলিয়া সুন্নীয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় দফায় দফায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
এসব কর্মসূচি থেকে বিতর্কিত শরণাংকর থেরকে ফলাহারিয়ায় অবাঞ্চিত ঘোষণা করা হয় এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানানো হয়।
সোমবার (৩ আগস্ট) বিকালে এসব দাবীতে দ্বিতীয় দফা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ফলাহারিয়া এলাকায় অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন স্থানীয় কয়েক শতাধিক জনসাধারণ। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ফলাহারিয়া পাঠান আউলিয়া (রহ:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ হাকিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য দেন গাউছিয়া কমিটি বাংলাদেশ পদুয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ মাওলানা আবদুল হালিম। প্রধান বক্তা ছিলেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ ফারুক।
ক্বারী মুহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন পিপলস ইসলামীক একাডেমীর পরিচালক মাওলানা মুহাম্মদ ইদ্রিচ, পাঠান আউলিয়া মাদ্রাসার সহ সুপার মাওলানা ফোরকান আলী চিশতী, খুরুশিয়া হিলফুল ফুজুল সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রমজান আলী, ফলাহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহ:) সমাজ কল্যাণ সংস্থার সহসভাপতি আবুল কালাম, রফিুকুল ইসলাম, মো. জাহেদ, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম প্রমুখ।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফলাহারিয়া কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা আবু নাছের।
এরআগে ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর কটুক্তির প্রতিবাদে শরণাংকর থেরকে গ্রেপ্তারসহ তাকে রাঙ্গুনিয়ায় অবাঞ্চিত ঘোষণা করে একই স্থানে সম্প্রতি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এরপর থেকে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে একাধিক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।
তাকে দ্রুত গ্রেপ্তার করা না হলে সারা দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

