নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় বিদ্যুৎপৃষ্টে আহত ছাত্রলীগ নেতা আবদুর রহিম জুয়েল (২২) মারা গেছেন। শনিবার রাত ১০টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জুয়েল ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য এবং একই কলেজের দ্বাদশ শ্রেণী শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শান্তিরহাট ভোলার বাপের বাড়ি জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দুপুরের দিকে নিজ বাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত জুয়েল উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট ভোলার বাপের বাড়ি এলাকার আব্দুল মান্নানের ছেলে এবং চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম রুবেলের ছোট ভাই। পরিবারে ৪ ভাই ও ১ বোনের মধ্যে তৃতীয় সন্তান ছিল জুয়েল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here