নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় দক্ষিণ সরফভাটা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন পশ্চিম সরফভাটা মীরেরখীল উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর শাখার সিনিয়র অফিসার মো. জসিম উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল জব্বার। উদ্বোধক ছিলেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান তালুকদার, সরফভাটা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম তালুকদার, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আলম, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল সবুর, সরফভাটা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুবুল আলম সিকদার, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুবলীগ নেতা মো. সাগর, ফারুক শাহ, সরফভাটা ইউনিয়ন শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সংগঠনের সভাপতি শাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মাহাদ মুক্তার, মো. রায়হান, মো. সাকিব, মো. শাহেদ, মো. হৃদয়, মো. রাহাত, মো. মিনার, মো. ফাহিম, মো. মোজাম্মেল, মো. বেলাল, মো. মুনির, মো. সবুজ প্রমুখ।

উদ্বোধনী খেলায় পূর্ব সরফভাটা তরুণ সংঘ ক্রিকেট দল হাজারিখীল আইডিয়াল ক্রিকেট একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে বলে আয়োজকরা জানায়।