রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়কে মাধ্যমিক স্তরে এমপিও ভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি কে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। র্যালিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় এলাকার কয়েক শতাধিক জনসাধারণ অংশগ্রহন করেন। পরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আনন্দ সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এম শাহ আলম চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী, প্রধান শিক্ষিকা রুবিনা ইয়াছমিন, দাতা সদস্য দবীর আলম, শিক্ষক মো. হুসাইন, সন্তোষ কুমার নাথ, মনতোষ বড়ুয়া, রয়েল বড়ুয়া, সুমন দাশ, চয়ন মুৎসুদ্দী, ছাত্রনেতা মো. আরমন, মো. কুসুম, মো. নজরুল ইসলাম, মো. জুনায়েদ বাবু, মো. জুয়েল, মো. রনি, আশিক প্রমুখ।
শেষে প্রধানমন্ত্রী ও ড. হাছান মাহমুদ সহ শিক্ষা মন্ত্রাণালয়ের সকলের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম শাহ আলম চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানায়। বিদ্যালয়টি এমপিও করায় আমার দীর্ঘদিনের কষ্ট সার্থক হয়েছে। এর মাধ্যমে এতদ অঞ্চলের শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।’

