নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য উৎপাদনের কৌশল ও সংরক্ষণ বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শনিবার (৪ জানুয়ারি) সকালে শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

কোর্স সমন্বয়ক ও উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা উন্নয়ন ও পরিচালন প্রকল্পের সমন্বয়কারী ঝিনু চাকমা, সাংবাদিক আব্বাস হোসেন আফতাব, জগলুল হুদা প্রমুখ।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় এই প্রশিক্ষণ কর্মশালায় দুই ধাপে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।