Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: “ছাগল পালনে অধিক অর্থ আয়, খাদ্য পুষ্টি সবই যোগায়”, “ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের অধীনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বুধবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খাঁন, প্রাণীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, ডা. কল্পনা চাকমা প্রমুখ।

প্রদর্শনী মেলায় ১১টি স্টল দেয় খামারীরা। শেষে সেরা পাঁঠা ও ছাগী পালনকারী দু’জন খামারীকে পুরস্কার হিসেবে দুইটি ১৪” এলইডি টিভি প্রদান করা হয়।