নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পণ্যের মূল্য তালিকা না টাঙানো ও অতিরিক্ত দাম রাখার দায়ে পাঁচ দোকানকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এছাড়া সংক্রমণ রোগ প্রতিরোধ আইনে দুই জুতার দোকান, পাঁচ অটোরিক্সা ও মোটরসাইকেলকে চার হাজার আটশত টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংক্রমণ রোগ প্রতিরোধ আইনে জরিমানাগুলো করা হয়।

উপজেলার রোয়াজারহাট ও শান্তির হাট এলাকায় অভিযান চালিয়ে বার হাজার আটশত টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।

নির্বাহী হাকিম মো. ফখরুল ইসলাম বলেন, ” পণ্যের মূল্য তালিকা না টাঙানো ও অতিরিক্ত দাম রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। এছাড়া সামাজিক দুরত্ব বজায় না রেখে জুতার দোকান খুলে একাধিক লোকজন জমায়েত করা ও গাড়িতেও সামাজিক দুরত্ব বজায় না রেখে একাধিক যাত্রী বহন করার কারনে সংক্রমণ আইনে জরিমানা করা হয়েছে। বাজার ও সড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। “