নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় মদিনার ফুল সুন্নী সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদ নগর মদিনার ফুল সুন্নী সংগঠনের উদ্যোগে ও রাঙ্গুনিয়া পৌরসভা গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় এবং এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) ও ফাতেহা-এ ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল স্থানীয় মাঠে শনিবার (৫ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে সভাপতিত্ব করেন পৌরসভা গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ ইউছুফ মাস্টার।

প্রধান আলোচক ছিলেন আল্লামা গাজী আবুল কালাম বয়ানী।

প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া কমিটির (দক্ষিণ-মধ্যম) সভাপতি মুহাম্মদ জমির হোসেন মাস্টার।

বিশেষ আলোচক ছিলেন হাফেজ আল্লামা ওসমান হারুনী কাদেরী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, মাওলানা আজিজুল হক নঈমী, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আলকাদেরী, মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন তৈয়্যবী, হাফেজ মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন, হাফেজ মাওলানা মুহাম্মদ আলমগীর প্রমুখ।

মাহফিলে স্থানীয় কয়েক হাজার সুন্নী জনসাধারণ উপস্থিত ছিলেন।