রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি মরহুম এম সাদেক চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) এই উপলক্ষে রাঙ্গুনিয়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার কবরে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল, স্মরণসভা সহ পৃথক বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পূর্ব সরফভাটা আইডিয়েল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এদিন ছাদেক চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আলী চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।
শিক্ষক বিমল শীলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, জাহেদুল আলম চৌধুরী, আরিফ চৌধুরী, জসিম উদ্দীন শাহ, কাউছার নূর লিটন, মোবারক আলী, হালিম আব্দুল্লাহ, মাহমুদুল হাছান বাদশা, সৈয়দ মো. মুনছুর, খোরশেদ আলম সুজন, আহসান হাবীব, প্রধান শিক্ষক নুরুল আকতার, যুবলীগ নেতা মো. হোসেন, হাবিব উল্লাহ, মোহাম্মদ ইছমাইল, মাহবুব সিকদার, জাহাঙ্গীর আলম, দিদার হোসেন, মোহাম্মদ জামাল, মজিম আল দিন, দেলোয়ার হোসেন, হাছান মুরাদ, সাইফুল্লাহ চৌধুরী, খোরশেদ আলম, আবু তালেব সানি, মোহাম্মদ সারেক, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ কামাল, মোহাম্মদ সেলিম, সোহেল আরমান, মো. সারেক, মো. রকি, রহমত উল্লাহ, মো. সবুজ, মো. মোকতার, মো. সাকিব, মো. রায়হান, মো. সাহেদ প্রমুখ।
উল্লেখ্য মরহুম এম ছাদেক চৌধুরী ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত সালাউদ্দীন কাদের চৌধুরী (সাকা)’র বিপরীতে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সহ ছাত্রজীবন থেকে আওয়ামী পরিবারের বিভিন্ন স্তরে দুঃসময় থেকে দায়িত্বে ছিলেন। তিনি ৬৬’র ৬ দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান ও ১১ দফা, ৭০’র নির্বাচন এবং ৭১’র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে শুরু করে সেসময়কার প্রতিটি আন্দোলন, সংগ্রাম ও উন্নয়নের প্রথম সারিতে থেকে আমৃত্যু নেতৃত্ব দিয়েছিলেন। ২০০৬ সালের ২০ জানুয়ারি চট্টগ্রাম বহদ্দার হাটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।

