Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় মরহুম নুরুল আবছার চৌধুরী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

রাঙ্গুনিয়ায় পোমরা স্পোর্টিং ক্লাব আয়োজিত মরহুম নুরুল আবছার চৌধুরী শীতকালীন নৈশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মুহাম্মাদ আজিজুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কবির গিয়াসু। উদ্বোধক ছিলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্টপোষক আবদুল করিম চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন পোমরা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা জোনাইদুল আলম চৌধুরী। ইয়াছিন আরফাত চৌধুরী মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষক মুসলিম উদ্দিন, কর্ণফুলী ক্রীড়া পরিষদের আহবায়ক আহমদ আলী নঈমী, মমতাজ মিয়া, মাহবুবুল আলম সাজ্জাদ, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, আঞ্জুমানে ছাওয়াদে আযমের সাধারণ সম্পাদক মোজাহেদুল ইসলাম, মো. ইলিয়াছ, ফুটবলার মো. সবুর, মো. সেলিম প্রমুখ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধীতা কওে জেমস মরিয়মনগর ও হাজী নূর মোহাম্মদ শাহ ব্যাডমিন্টন দল। খেলায় জেমস মরিয়মনগর দল ২-০ সেটে জয়লাভ করে।