Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন: বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ার পথে আয়েশা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হতে যাচ্ছেন এডভোকেট আয়েশা আক্তার।

গত ১৭ ডিসেম্বর মনোনয়ন জমা দানের শেষ তারিখ তিনি ছাড়া আর কোন প্রার্থী ফরম জমা দেননি।

এছাড়া ১৫ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের দিনও তার প্রার্থীতা বৈধ ঘোষণা করে নির্বাচন অফিস। এতে তিনি একক প্রার্থী হিসেবে এই পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এই বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, “রাঙ্গুনিয়া উপজেলাপ পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আর কোন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেননি।

এছাড়া এডভোকেট আয়েশার জমা দেওয়া মনোনয়ন ফরমটিও যাচাই-বাছাই শেষে বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন প্রার্থীতা প্রত্যাহার করে না নিলে তিনিই বিনা প্রতিদ্বন্ধীতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন।”

এডভোকেট আয়েশা আক্তার চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউল আলম তালুকদার ও উপজেলা পরিষদের প্রয়াত ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমের জৈষ্ঠ্য কন্যা। এর আগে তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এপিপি হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য চলতি বছরের ২ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পদটি শূণ্য হওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। আগামী ১৫ জানুয়ারি নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়েছিল।