রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার (৯ সেপ্টেম্বর ) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে পোনা বিতরণ উদ্বোধন করা হয়।
এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী, মরিয়মনগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, উপজেলা যুবলীগের জ্যেষ্ট সহ-সভাপতি বি কে লিটন চৌধুরী, বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফিউল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম, উপজেলা মৎস্য দপ্তরের মাঠ কর্মকর্তা মো. ওবায়দুল হক, মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি (লিফ) খোরশেদ আলম প্রমুখ। পোনা বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৫০ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ের জন্য ২৩৯ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়।
ছবির ক্যাপশন : ১। রাঙ্গুনিয়ায় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করছেন অতিথিবৃন্দ। ২। রাঙ্গুনিয়ার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ের জন্য কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করছেন অতিথিবৃন্দ।

