Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় মাদ্রাসা ছাত্রের উপর হামলা: নিশ্চিন্তে ঘুরছে হামলাকারীরা, উল্টো পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগীরা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন এক মাদ্রাসা ছাত্র। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পরও নিশ্চিন্তে ঘুরছেন আসামীরা। অন্যদিকে হামলাকারীদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকিতে এলাকাছাড়া হয়েছেন ভুক্তভোগীরা।

উপজেলার কোদালা ইউনিয়নের কোদালা বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার দীর্ঘদিন হয়ে গেলেও এখন কোন আসামী গ্রেপ্তার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মামলার বাদীরা। পুলিশ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানায়।

জানা যায়, উপজেলার কোদালা ইউনিয়নের মৌলানা আবদুল গণির ছেলে মৌলানা লোকমানের (৪১) সাথে প্রতিবেশী আজিজুল হকের ছেলে মো. রেজাউল করিমের (৪২) জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় বৈঠকের আহবান করা হলেও প্রতিপক্ষের লোকজন তা না মেনে প্রতিনিয়ত হুমকি-ধমকি অব্যাহত রাখে। গত ২৭ মে সকালে এই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন অতর্কিত মৌলানা লোকমানের বসতঘরে হামলা চালায়। তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ঘরের দেয়াল ভাঙচুর শুরু করে এবং বাঁধা দিলে লোকমান ও তার ভাই হাফেজ মহিবুল্লাহকে এলোপাথাড়ী মারধর করতে থাকে। আর্তচিৎকারে তাদের ভাতিজা মাদ্রাসা ছাত্র মো. সোহাইল (২০) এগিয়ে আসলে হামলাকারীরা কিরিচ দিয়ে তার মাথায় কোপ দেয়। এতে তার মাথায় গুরুতর যখম হয়ে মাঠিতে পড়ে যায়। এই অবস্থাতেও তাকে বেধড়ক মারধর করতে থাকে হামলাকারীরা। তাকে বাঁচাতে পরিবারের অন্যান্য সদস্যরাও এগিয়ে এলে তাদেরও মারধর করেন তারা। এমনকি গুরুতর আহত সোহাইলকে হাসপাতালে নিতে চাইলে তাতেও হামলাকারীরা বাঁধার সৃষ্টি করে।

পরবর্তীতে স্থানীয়দের সাহায্যে তাকে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও আশংকাজনক হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।

আহত মাদ্রাসা ছাত্র সোহাইল রাউজানের ডাবুয়া আনোয়ারুল উলুম আরবনগর মাদ্রাসার জামায়াতে শুশুম বিভাগের শিক্ষার্থী।

এদিকে এই ঘটনায় রেজাউল করিমসহ ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন মৌলানা লোকমান।

তিনি বলেন, “মামলা দায়েরের পরও আসামীরা এলাকায় ঘুরাফেরা করছেন। পুলিশ তদন্ত গেলেও তারা পুলিশের সামনেই নানা হুমকি-ধমকি দিয়েছে। এমনকি প্রতিনিয়ত গুলি করে মারারও হুমকি দিচ্ছে তারা। তাদের অব্যাহত প্রাণনাশের হুমকিতে আমাদের পরিবারের সবাই ঘরছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে।”

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব জানান, “আমরা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। এই বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। করোনার কারণে আসামীদের আইনের আওতায় আনতে বিলম্ব হচ্ছে। তবে আসামীদের দ্রæত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মামলার চার্জশিটও প্রস্তুত করা হচ্ছে।”