রাঙ্গুনিয়া প্রতিনিধি: মাস্ক না পরায় অভিযান চালিয়ে ১৩ জনকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চট্টগ্রামে রাঙ্গুনিয়ার ইউএনও মো. মাসুদুর রহমান এই দন্ড দেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সদর ইছাখালি, ঘাটচেক রাস্তার মাথা, রোয়াজারহাট, মরিয়ম নগর চৌমুহনী ও চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় এই অভিযান চালানো হয়।
এই সময় তিনি করোনা সচেতনতা সৃষ্টিতে মাস্ক বিতরণ করেন। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ। অভিযান চলাকালে লোকজনকে দোকান থেকে মাস্ক কেনার জন্য ভিড় করতে দেখা যায়।
ভ্রাম্যমান আদালত জানায়, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করা ও মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত চালানো হয় পাশাপাশি মাস্কও বিতরণ করা হয়েছে। অভিযানে স্বাস্থ্যবিধি না মেনে চলা ও মুখে মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে ১৩ জনকে ২৩০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, সামনের দিনগুলোতেও এই অভিযান অব্যাহত থাকবে।








