নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় মাস্ক পরা নিশ্চিত করতে ফের মাঠে ভ্রাম্যমাণ আদালত

ctg news

রাঙ্গুনিয়া প্রতিনিধি: সারাদেশে বাড়ছে করোনা সংক্রমণ। এরপরও রাঙ্গুনিয়ার কোথাও কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সব জায়গায় ‌‘নো মাস্ক, নো সার্ভিস’ লেখা থাকলেও বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। এ পরিস্থিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাঙ্গুনিয়ায় ফের অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ মার্চ) বিকালে রাঙ্গুনিয়ার রোয়াজারহাট, ঘাটচেকসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী।

অভিযানকালে মাস্ক না পরা, মাস্ক ঝুলিয়ে রাখা, পকেটে রাখা ও স্বাস্থ্যবিধি না মানা মানুষদের সতর্ক করা হয়। এ সময় ম্যাজিস্ট্রেট জনসাধারণকে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান করেন।

তিনি বলেন, “মানুষের মধ্যে মাস্ক পরিধান নিয়ে সচেতনতা বাড়াতে ফের ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছেন। এটি অব্যাহত থাকবে। সবাইকে আরও বেশি সতর্ক হতে হবে। করোনা টিকা নেওয়া হোক বা না হোক উভয় অবস্থাতেই সবাইকে বাড়ির বাইরে বের হলে মাস্ক পরিধান করতে হবে। না হলে তাদের বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”