রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন কমিটি ও হাজারীখীল একাবাসীর উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে এবং জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) সকালে র্যালীটি মীরেরখীল গোলাম বতুন জামে মসজিদ প্রাঙ্গন থেকে মোনাজাতের মাধ্যমে শুরু করা হয়। পরে এটি সরফভাটা-বোয়ালখালী সংযোগ সড়কের মীরেরখীল উচ্চ বিদ্যালয়, নেছারিয়া মাজার, আলমশাহ মসজিদ, হাজী রাস্তা হয়ে ভালুকিয়া সুন্নীয়া এবতেদায়ী মাদ্রাসা মাঠে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালীতে নারায়ে তাকবীর ও নারায়ে রেসালতের ধ্বনীতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। কলেমা তৈয়বা ও কলেমা শাহাদাত খচিত পতাকা-ফেস্টুন জুলুছে ভিন্ন মাত্রা যোগ করে। র্যালিতে এসোসিয়েশনটির কর্মী-সমর্থকরা ছাড়াও অংশ নিয়েছে নবী প্রেমি কয়েক শতাধিক সুন্নী জনসাধারণ। র্যালি ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী চরণদ্বীপ দরবার শরীপের শাহজাদা আল্লামা আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী। সমাবেশে প্রধান আলোচক ছিলেন শানে গাউসুল আযম মাইজভান্ডারি ওলামা পরিষদের মহাসচিব মুহাম্মদ শায়েস্তা খাঁন আল আজহারী মাইজভান্ডারি।
বিশেষ অতিথি ছিলেন আবুল উল্লাহ মাইজভান্ডারি, মাওলানা নঈমুল হক নঈমী, আলমগীর হোসেন আল কাদেরী, এসোসিয়েশন উপদেষ্টা ছালেহ আহাম্মদ মাইজভান্ডারি, আব্দুর রাজ্জাক মাইজভান্ডারি, আবুল কদর মাইজভান্ডারি, মাওলানা সেলিম উদ্দিন নঈমী, মাওলানা লিয়াকত আলী, ইউপি সদস্য মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তালুকদার, ভালুকিয়া সুন্নীয়া তৈয়্যবিয়া মাদারাসা পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম, এসোসিয়েশন পরিচালনা কমিটির সভাপতি নাসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সদস্য হোসেন আলী, হাসান আলী, কামাল হোসেন, জমির হোসেন, মো. ইদ্রিছ, মো. জোবায়ের, মো. জবরুতুল্লাহ, মো. পারভেজ, মো. আরফাত প্রমুখ।








