রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন মীরের খীল একতা সংঘের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে এসব খাদ্য সহায়তা উপহার হিসেবে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) দিনব্যাপী এই উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউছিয়া ও করোনাভাইরাস থেকে বিশ্বব্যাপী শান্তি ও মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে বিকালে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
ইউনিয়নের বৃহত্তর ১নং ওয়ার্ড মীরের খীল এলাকায় প্রকৃত অসহায়দের চিহ্নিত করে কোনরকম জনসমাগম ছাড়াই এসব উপহার সামগ্রী প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সংগঠনের সদস্যরা।
সংগঠনের প্রবাসী সদস্য ও উপদেষ্ঠাদের সার্বিক সহযোগিতায় এদিন এলাকার দুই শতাধিক পরিবারে এই খাদ্য সামগ্রী পৌঁছানো হয়েছে। এছাড়া সম্প্রতি সরফভাটা ছৈদুরখীল গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকেও প্রায় ১ মাসের খাদ্য সামগ্রী দিয়েছেন তারা।
সংগঠনের ব্যতিক্রমী এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী ও মীরেরখীল ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম তালুকদার। সংগঠনের নেতৃবৃন্দ জানায়, মীরেরখীল একতা সংঘ একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন।
এরমাধ্যেমে এলাকার তরুণরা একত্রিত হয়ে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে থাকে। এর ধারাবাহিকতায় করোনাভাইরাসের এই মহামারীতেও সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানায়।

