নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই

রাঙ্গুনিয়া উপজেলার ১৫ ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২৫০ জন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার গ্রহন করা হয়। তিন সদস্যবিশিষ্ট কমিটি মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নেন।

মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সদস্য সচিব ও ইউএনও মো. মাসুদুর বলেন, “ মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের জন্য উপস্থিত থাকতে আগে থেকে মাইকিং করা হয়েছে। কমিটির ৩ সদস্য প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাছাইয়ে ছিলেন। ক,খ, গ তিনটি তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি চূড়ান্ত করে মন্ত্রনালয়ে পাঠানো হবে।”

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, বাছাই কমিটির সভাপতি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশতি, সদস্য সচিব ইউএনও মো. মাসুদুর রহমান ও সদস্য ছিলেন খায়রুল বশর মুন্সি।