রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা ও আলোচনা সভা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার ওসি সাইফুল ইসলাম, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বজন কুমার তালুকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশতি, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, প্রবীণ আওয়ামী লীগ নেতা ছাদেকুন নূর সিকদার, মাস্টার আসলাম খাঁন, ইদ্রিছ আজগর প্রমুখ।
অনুষ্ঠানে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা করা হয়।








