নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় মুক্তিযোদ্ধাদের ঋণ সহায়তা দিল পল্লী উন্নয়ন বোর্ড

রাঙ্গুনিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের জন্য প্রশিক্ষণ ও আত্ম কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে দুইজন বীর মুক্তিযোদ্ধা ও একজন পোষ্য’র মাঝে এক লাখ টাকা ঋণ সহায়তা দেয়া হয়েছে।

গত সোমবার(১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তাঁদের মাঝে ঋণ সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মাসুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মো. ফখরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা প্রমুখ।