নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী

রাঙ্গুনিয়া প্রতিনিধি: “মুজিব বর্ষের আহবান, তিনট করে গাছ লাগান” এই স্লোগানে রাঙ্গুনিয়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী চলছে। কর্মসূচীর আওতায় রাঙ্গুনিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ড মুরাদনগর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে অনুষ্ঠিত কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক ও স্থানীয় কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী, উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফোরকান, রাঙ্গুনিয়া কলেজ ছাত্র সংসদের ভি,পি শহীদুল ইসলাম চৌধুরী সোহেল, কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি বাবলা তালুকদার, যুবলীগ নেতা সোহেল খাঁন, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিনহাজ, ছাত্রনেতা মোহাম্মদ জাবেদ প্রমুখ। পরে এলাকার পতিত স্থানে বৃক্ষরোপণ করা হয়।
উপজেলা রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় জানান, বন বিভাগের পক্ষ থেকে এই গাছের চারাগুলো সরবরাহ করা হচ্ছে। প্রাথমিক, মাধ্যমিকসহ উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে ২০ হাজার ৩২৫ টি গাছের চারা বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষে চারা উত্তোলনের তৃতীয় পর্যায় প্রকল্পে উপজেলা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মাধ্যমে আরও ৫ হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে।