Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালা

“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে রাঙ্গুনিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় পৃথক মৎস্য চাষ, হাঁস-মুরগী ও পশু পালন এবং সামাজিক বনায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বুধবার (২৭ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সম্মেলন কক্ষে সামাজিক বনায়ন বিষয়ে প্রশিক্ষণ দেন উপজেলা রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায়, দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাস-মুরগী পালন বিষয়ে প্রশিক্ষণ দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল এবং সহযোগিতা করেন স্থানীয় ইউপি সদস্য শিক্ষক আবদুল কাদের, দক্ষিন রাজানগর ইউনিয়নের ভি, এইড পাবলিক হলে মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ দেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

পৃথক এই প্রশিক্ষণ কর্মশালায় ৩৫ জন প্রশিক্ষণার্থী যুবক-যুবতী অংশ নিয়েছেন।

উত্তর রাঙ্গুনিয়া অনির্বান সংঘের সহযোগিতায় দক্ষিণ রাজানগরের ভি, এইড পাবলিক হলে প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর রাঙ্গুনিয়া অনির্বান সংঘের সাধারন সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার।

প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, উত্তর রাঙ্গুনিয়া অনির্বান সংঘের যুগ্ম সম্পাদক কাজী সিরাজুল হক, ধামাইর হাট ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম সেলিম প্রমুখ।

শেষে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।