রাঙ্গুনিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মঞ্চ নাটক “ রক্তে কেনা স্বাধীনতা’র মহরত উদ্বোধন হয়েছে।
বৃহষ্পতিবার(২৮ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া নবীন সংঘের আয়োজনে পৌর এলাকার সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে নাটকের মহরত উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মাসুদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্কাছ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব।
উপস্থিত ছিলেন নাটকের রচয়িতা রঞ্জন কুমার বড়ুয়া, পরিচালক আশিষ বড়ুয়া, পৌরসভার সাবেক কাউন্সিলর কপিল উদ্দিন সিকদার, অভিনেতা বিজয় বড়ুয়া, শিল্পী রাতুল বৈদ্য, অভিনেতা টিটু চক্রবর্তী, শাহজাহান ভুইঞা, মো. অপিল প্রমুখ। আগামী ১৫ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা সদরের মুক্তমঞ্চে নাটকটি মঞ্চস্থ হবে। #

